সুপারশপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

আগামী পহেলা অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে তা দেয়াও যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রিজওয়ানা বলেছেন, ক্রেতাদের কেনার জন্য পলিথিনের বিকল্প হিসেবে সব সুপারশপে পাট ও কাপড়ের ব্যাগ রাখতে হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে পহেলা অক্টোবর থেকে নিষিদ্ধের বিষয়টি গণবিজ্ঞপ্তি আকারে ব্যাপকভাবে প্রচার হবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এদিন সচিবালয়ে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে সভা করেন পরিবেশ উপদেষ্টা।

 রিজওয়ানা হাসান বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সকল সুপারশপের সাথে সভাকরে পাটের শপিং ব্যাগ এর সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পরিবেশ অধিদপ্তর ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশবান্ধব উপাদানে তৈরি পাট বা বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরবি
পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। তাই সবাই সচেতন হলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ঘোষণা ছিল নভেম্বরের মধ্যে কাঁচা বাজার থেকে পলিথিন বন্ধ হবে। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় এবার বলা হচ্ছে মার্চ-এপ্রিলের মধ্যে সারাদেশে পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে চায় সরকার। সে লক্ষে কাঁচা...
সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এসপিদের পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর