বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা বানভাসি মানুষ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম

বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কুমিল্লার বানভাসি মানুষ। গোমতী নদীর বাঁধ ভাঙনে পানির স্রোত যেসব এলাকা দিয়ে গেছে সেসব এলাকায় ঘরবাড়িসহ স্থাপনা ভাসিয়ে নিয়ে গেছে।

বন্যায় কারও কারও বাড়িঘর বিলীন হয়ে গেছে আবার কারও ঘর থাকলেও তাতে বসবাসের পরিবেশ নেই। বেশিরভাগ বাড়ির আসবাবপত্র-তৈজসপত্র পানিতে ডুবে, পলি মাটির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

এছাড়া নিম্ন আয়ের পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই হারিয়ে, আয় রোজগার বন্ধ হয়ে নিঃস্ব, দিশেহারা। নতুন করে ঘরবাড়ি বানানো কিংবা আসবাবপত্র কেনা সামর্থ্য নেই বেশিরভাগ পরিবারের।

ঘরহারা মানুষেরা বলছেন,যে আয় রোজগার হয় তা দিয়ে নতুন ঘর করতে অনেক সময় লেগে যাবে। ততদিন তারা কোথায় থাকবেন তা নিয়ে তারা চিন্তিত। এ অবস্থায় সরকার ও প্রশাসনের কাছে তারা সহায়তা প্রত্যাশা করেন।

বন্যায় মাটির ঘরগুলো পানির স্রোতে ভেসে গেছে। ঘরহারা হয়ে আত্মীয়-স্বজনের বাড়ি ও আশ্রয়কেন্দ্রে থাকছেন এসব পরিবার।

কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে আট হাজার ৬৭৪টি ঘর। এসব ঘর মেরামত করেও থাকা যাবে না। নতুন করে ভিটা তৈরি করে ঘর বানানো ছাড়া এসব বিধ্বস্ত ঘরের বাসিন্দা থাকার কোনো উপায় নেই।

আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৪ হাজার ৮১টি ঘর। এসব ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দারাও নিম্ন আয়ের মানুষ।

বন্যায় সড়কগুলোরও দশা বেহাল। স্রোতের ধাক্কায় ভেঙে গেছে গ্রামীণ সংযোগ সড়ক, বিলীন হয়েছে কৃষি জমি, ভেসে গেছে হাঁস-মুরগি, গবাদি পশুর খামার ও মাছের ঘের।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লার ১৪ উপজেলায় বন্যায় ৩২ হাজার ৬২ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৬৩৮ টাকার ক্ষতি হয়েছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবেদ আলী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সরকারি ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলে সকলকে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।

এবারের বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক খাতে, যা এক হাজার কোটি টাকারও বেশি।

গোমতি বাঁধ ভেঙে তলিয়ে যাওয়া এলাকায় ৫৫৬ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৫৪৩ টাকার ক্ষতি হয়েছে।

এ এলাকায় ক্ষতিগ্রস্ত ঘর রয়েছে সাড়ে ১৬ হাজার। এর মধ্যে ৪ হাজার ১৪৩টি মাটির ও টিনের কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে।

একাত্তর/আরএ
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর