নভেম্বরে হলো না, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ মার্চ-এপ্রিলে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

ঘোষণা ছিল নভেম্বরের মধ্যে কাঁচা বাজার থেকে পলিথিন বন্ধ হবে। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় এবার বলা হচ্ছে মার্চ-এপ্রিলের মধ্যে সারাদেশে পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে চায় সরকার। সে লক্ষে কাঁচা বাজার থেকে শুরু করে কারখানা পর্যায়ে অভিযান এবং মনিটরিং করছে পরিবেশ অধিদপ্তর। 

শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর কয়েকটি বাজারে অভিযান করে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একথা জানান।  পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

এদিকে গেলো বছরের পহেলা নভেম্বর থেকে সারাদেশের কাঁচা বাজারগুলো থেকে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধের নির্দেশনা দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু দুই মাস পার হলেও বাজারের চিত্র পরিবর্তন হয়নি। 

সকালে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে এমনটাই দেখা যায়। এর কিছুক্ষণ পরই আসে পরিবেশ অধিদপ্তরের একটি মনিটরিং টিম। যার নেতৃত্বে ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। দুই-একজন ব্যবসায়ী পলিথিনের বিকল্প  ব্যাগ ব্যবহার করলেও অনেকের কাছেই পাওয়া যায় পলিথিনের ব্যাগ। তাদের প্রাথমিকভাবে সতর্ক করে পরবর্তীতে আরও কঠোর হওয়ার ঘোষণা দেওয়া হয়।

আভিযানিক দল পলাশী বাজারে গিয়েও একই চিত্র দেখতে পান। কড়া ভাষায় এটির ব্যবহার বন্ধের নির্দেশনা দেন। বলেন, আগামীতেও একই অপরাধ করলে নেওয়া হবে ব্যবস্থা। 

আর কতো মাস গেলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হবে, এমন প্রশ্নের জবাবে টিমের প্রধান পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, মার্চ এপ্রিলের মধ্যেই সারাদেশ থেকে পলিথিনের ব্যবহার বন্ধ হবে।

তবে, ক্রেতা-বিক্রেতার দাবি, বিকল্প ব্যবস্থা না করে বাজার থেকে পলিথিন তুলে দিকে বিপাকে পরবেন তারা।

একই সঙ্গে উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ না করলে, এসব অভিযানকে ব্যর্থ বলে উল্লেখ করছেন কাঁচা বাজারের ব্যবসায়ীরা। 

একাত্তর/এসি
বাকি জীবন বাংলাদেশেই কাটিয়ে দিতে চান এমন কথা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি কখনও দায়িত্ব থেকে পালিয়ে যাননি এবং ভবিষ্যতেও দেশের মাটিতেই...
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২–এর বিধি ৫ অনুযায়ী সরকার ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। 
বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে উল্লেখ করে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এছাড়াও দূষণ রোধে পুরোনো মেয়াদোত্তীর্ণ...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের অভ্যাস বদলাতে পারলে এই ধরনের প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব। বিশ্বের অন্যান্য দেশ পারলে আমরাও চাইলে প্লাস্টিকের ব্যবহার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর