আবারও টাইগারদের জয়

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:৫০ এএম

দারুণ শুরু— কথাটা বলাই যায়। মিরপুরে টি–টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে টাইগাররা। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।

বুধবার (৪ আগস্ট) অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ২৩ রানে জয় পায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১২১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা নড়বড়ে ছিলো টাইগারদের। তৃতীয় ওভারে সৌম্যকে (০) বোল্ড করে দেন মিচেল স্টার্ক। প্রথম ম্যাচে ২ রান করার পর আজ ‘ডাক’ মারলেন এই ওপেনার। সাকিব উইকেটে এসেই দুই বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেন। কিন্তু পরের ওভারে হ্যাজেলউডের বলে বোল্ড হন ১৩ বলে  ৯ রান করা নাঈম।

২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। সাকিবের সঙ্গী হন মেহেদী হাসান। এই দুইজনের জুটিতে বাংলাদেশ আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিন্তু দারুণ ব্যাটিং করতে থাকা বিশ্বসেরা অল-রাউন্ডারকে ২৬ রানে বোল্ড করে বাংলাদেশকে আবারও ব্যাকফুটে ঠেলে দেন অ্যান্ড্রু টাই।

সাকিবের ১৭ বলের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। ৯ম ওভারে ৫৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দলকে ভরসা দেওয়ার বদলে তিনি আলগা শট খেলতে গিয়ে বোল্ড হন ৪ বলে কোনো রান না করে। শিকারীর নাম অ্যাস্টন আগার।

শুরু থেকেই আবোল তাবোল শট খেলতে থাকা মেহেদি হাসান ২৪ বলে ২৩ রান করে স্টাম্পড হয়ে যান। দলের জয়ের জন্য তখনো দরকার ৫২ বলে ৫৫ রান।

মহাবিপদে পড়া দলকে আবারও ম্যাচে ফেরান দুই তরুণ। নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৫৬* রানের অবিচ্ছি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। দলের জয়ে ৩১ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩৭ রান করেন আফিফ হোসেন। ২১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সোহান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ (ফিলিপি ১০, কেয়ারি ১১, মার্শ ৪৫, হেনরিকেস ৩০, ওয়েড ৪, টার্নার ৩, অ্যাগার ০, স্টার্ক ১৩*, টাই ৩*; মেহেদি ৩-০-১২-১, নাসুম ৪-০-২৯-০, সাকিব ৪-০-২২-১, মুস্তাফিজ ৪-০-২৩-৩, শরিফুল ৪-০-২৭-২, সৌম্য ১-০-৭-০)।

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (আফিফ ৩৭*, সাকিব ২৬, মেহেদি ২৩, নুরুল হাসান ২২*)।

আরও পড়ুন: টি-টোয়েন্টির জাদুর কাঠি ক্যাপ্টেন রিয়াদের হাতে

আজকের ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দু’দলই তাদের একাদশ অপরিবর্তিত রেখেছিলো।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।


একাত্তর/আরএ

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর