সাকির গণসংহতিকে নিবন্ধন দিতে বাধা নেই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নিয়েছে নির্বাচন কমিশন। 

আর এর ফলে রাজনৈতিক দল হিসেবে গণসংহতিকে নিবন্ধন দিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এ সময় গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন। 

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আমরা আশা করছি, এখন খুব দ্রুতই গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি।

ইসির পক্ষ থেকে প্রত্যাহারের আবেদনে বলা হয়েছে, আপিল পরিচালনা করতে ইসি আগ্রহী নয়।

প্রায় পাঁচ বছর আগে ২০১৯ সালের ১১ এপ্রিল গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। তবে নিবন্ধনের জন্য গণসংহতির আবেদন নাকচ করে দেয় ইসি। 

এরপর ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আবারও গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্দেশ দেন। 

এরপর ২০২২ সালের ৬ জুন হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে নির্বাচন কমিশন।

আরবি
গণসংহতি আন্দোলন-জিএস এর এক বিশেষ সাংগঠনিক সম্মেলনে দেওয়ান আবদুর রশিদ নীলুকে প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ও আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্বে বহাল রেখেছ দলটি।
জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ যেভাবে বিদায় নিয়েছে, ফ্যাসিবাদী কাঠামোরও সেভাবে অবসান করা সম্ভব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
রাজস্বখাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘ বিশ দিন যাবত লাগাতার অবস্থান কর্মসূচি পালনকারী তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন,...
লম্বা সময়ে আইনি লড়াই শেষে অবশেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। দলটির প্রতীক মাথাল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর