হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবারও কারাগারে বিচারপতি মানিক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে (৭৪) হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেয়া  হয়। পরে কড়া নিরাপত্তায় হাসপাতাল থেকে মানিককে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল বোর্ডের সভাপতি অধ্যাপক শিশির শিশির চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এখন সুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। ঘা শুকিয়েছে।

গত ২৩ আগস্ট রাতে ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরদিন ২৪ আগস্ট তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১০ এর আদালতে হাজির করে পুলিশ। সেদিন পুলিশের প্রিজন ভ্যান থেকে তাকে নামানোর পরপরই কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। পরে শুনানি শেষে ওইদিন আদালতের বিচারক তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে কারাগারে নেয়ার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় ‘আনফিট’ আসায় কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। সে অনুযায়ী ২৪ আগস্ট সন্ধ্যায় সাবেক এই বিচারপতিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে জানা যায়, মারধরের ঘটনায় শামসুদ্দিন চৌধুরী মানিকের স্ক্রোটাল ইনজুরি (অণ্ডকোষে আঘাত) হয়েছে। পরে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অধীনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ভর্তির পর সেদিনই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এরপর থেকে ওসমানী হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন সাবেক এই বিচারপতি।

একাত্তর/আরএ
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনদুপুরে অভিনব কায়দায় দুই মাসের শিশু চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ দেখা যায় হাসপাতাল চত্বরে।
প্রায় চার মাস পর সীমিত পরিসরে চালু হলো শেরপুর জেলা কারাগারের কার্যক্রম। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কারা তত্ত্বাবধায়ক শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর