যুবককে পিটিয়ে হত্যা, অভিযোগ এলডিপির দিকে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

কুমিল্লায় বেশ গভীর রাতে কয়েকজনের পিটুনিতে গুরুতর আহত এক যুবক ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এই ঘটনায় স্বজনরা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) স্থানীয় নেতাকর্মীদের দায়ি করেছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই যুবকের নাম মো. কাউসার (৩০)। পেশায় ইলেকট্রিশিয়ান কাউসার জেলার চান্দিনা উপজেলার মহিচাইল দক্ষিণপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে। 

এর আগে তিন সেপ্টেম্বর রাত ১১টার দি‌কে উপজেলার মহিচাইল দুই নম্বর ওয়ার্ড এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই ফয়সাল জানান, আমাদের মামা একই গ্রামের মো. আব্দুল্লাহ মহিচাইল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলেন। গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন ছয় আগস্ট এলডিপির লোকজন এসে মামারবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেয়। পরে বড় ভাই মামাবাড়িতে বৈদ্যুতিক লাইন সংস্কার করতে গেলে তারা বাধা দেয়। কিন্তু নিষেধ না শুনে মামাবাড়িতে কাজ করে দেওয়ায় হত্যা হুমকি দেওয়া হয়েছিল। 

হামলাকারীরা এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের লোকজন বলে দাবি করেন তিনি।

ফয়সাল জানান, গত তিন সেপ্টেম্বর আমার ভাই অন্যত্র কাজ শেষে রাত ১১টায় বাড়ি ফিরছিল। এসময় ছাতাড্ডা গ্রামের শাহজাহান, রাসেল, সোহাগ, আলম, ফাহিমসহ কয়েকজন মিলে তাকে পিটিয়ে আহত করে। 

হামলাকারীরা সবাই এলডিপির নেতা-কর্মী ও সমর্থক দাবি করে তিনি বলেন, ভাইকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেই। পরে কুমেকে এবং তারপর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে কাউসারের পরিবার। 

এ ব্যাপারে উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবু তাহের বলেন, আমাদের লোকজন তাকে মারবে কীভাবে? পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছিলাম। এসব ঘটনায় আমাদের লোকজন জড়িত নাই।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সরকার জানান, নিহতের পরিবারের কেউ এখনও মৌখিকভাবেও কিছু জানায় নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবো। 

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর