ফিরেছেন হাথুরুসিংহে, ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

বাংলাদেশ দলের ভারত সফর সামনে রেখে ঢাকায় ফিরেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার রাতে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর রোববার দুপুরে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ছে চন্ডিকা হাথুরুসিংহের দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের তথ্য অনুসারে, দুপুর একটায় চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন শান্তরা।

টেস্টে ডাক পাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা যাচ্ছেন এই ফ্লাইটে। এর আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন অধিনায়ক শান্ত।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টাইগারদের সঙ্গে বাংলাদেশে ফিরেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে একদিন পরেই ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেন টাইগারদের এই হেডকোচ। সেখানে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন এই লঙ্কান।

শুধু মাত্র টেস্টের জন্যই গত ১২ সেপ্টেম্বর দল ঘোষণা করেছে বিসিবি। এখনো টি-টোয়েন্টির দল ঘোষণা করা হয়নি।

টেস্টে দলে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। নতুন চমক জাকের আলি অনিক। রঙিন পোশাকে ভালো করার পুরস্কারই পেয়েছেন বলা চলে। তবে, দলে নেই পেসার শরিফুল ইসলাম। চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে।

বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

একাত্তর/আরএ
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানের রোমাঞ্চকর জয়ের পর তিন ম্যাচের সিরিজে এখন চালকের আসনে নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে যখন দুই দল মাঠে নামবে, তখন কিউইদের লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা, আর...
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বার্মিংহামের এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দীর্ঘ এক মাসব্যাপী এই লড়াইয়ের...
ক্যারিবিয় দ্বীপে অ্যান্টিগা টেস্টের প্রথমদিন পুরোপুরি নিজের করতে না পারলেও, স্বস্তিতে আছে বাংলাদেশ। শুক্রবার শেষ বিকেলে শতরানের দ্বারপ্রান্তে থাকা মিকাইল লুইস ও আথানেজ ফেরায় স্বস্তি ফিরেছে টাইগার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর