অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম

ক্যারিবিয় দ্বীপে অ্যান্টিগা টেস্টের প্রথমদিন পুরোপুরি নিজের করতে না পারলেও, স্বস্তিতে আছে বাংলাদেশ। শুক্রবার শেষ বিকেলে শতরানের দ্বারপ্রান্তে থাকা মিকাইল লুইস ও আথানেজ ফেরায় স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।  দিন শেষ হবার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫০ রান।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকে নেতৃত্বের প্রথম ম্যাচেই টস জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মেহেদী মিরাজ।  শুরু থেকেই টাইগার বোলারদের দেখেশুনে খেলেন স্বাগতিক ব্যাটাররা। প্রথম ১৩ ওভার পর্যন্ত লাল সবুজদের কোনো সুযোগই দেয়নি তারা।

পেস সহায়ক পিচে প্রথম সেশনে ২৩ ওভারে ২ উইকেটে ৫০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ডানহাতি পেসার তাসকিন আহমেদ পরপর দুই ওভারে আউট করেন ক্যারিবিয়ান দলনেতা ক্রেইগ ব্র্যাথওয়েট ও কেসি কার্টিকে। দ্বিতীয় সেশনে ৩১ ওভারে ১ উইকেট খুইয়ে স্বাগতিকরা আনে ৬৬ রান।

রানআউটে কাটা পড়েন কাভেম হজ। থামে লুইয়ের সঙ্গে তার ১৩০ বলে ৫৯ রানের জুটি। রান তোলার মন্থর গতি পাল্টে যায় তৃতীয় সেশনে। বিশেষ করে, শুরুতে নড়বড়ে থাকা আথানেজ পাল্টা আক্রমণে মনোযোগী হন। শেষ সেশনে ৩০ ওভারে ২ উইকেট পড়লেও তার কল্যাণে স্কোরবোর্ডে জমা হয় আরও ১৩৪ রান।

চা বিরতির পর চাপ সামলে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। দ্রুত রান তুলতে থাকে লুইস ও আথানেজ জুটি। বড় হতে থাকে দু'জনের ইনিংস। দুই জনেই জাগান শতকের সম্ভাবনা, যদিও আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাদের। সেঞ্চুরি থেকে যখন মাত্র ৩ রান দূরে থাকতে থামেন লুইস।

মিরাজের শিকার হয়ে ২১৮ বলে ৯৭ রানে আউট হন তিনি। ১৪০ রানের জুটি ভেঙে চতুর্থ উইকেটের দেখা পায় বাংলাদেশ। এরপর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি আথানেজও।  আউট হওয়ার আগে ১৩০ বলে ৯০ রান। ২২৮ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর ডি সিলভাকে সাথে নিয়ে দিনের বাকি সময় পার করেন গ্রিভস। দিন শেষে সিলভা অপরাজিত আছেন ১৪ রানে। অপর প্রান্তে গ্রিভস অপরাজিত আছেন ১১ রান নিয়ে। প্রথম দিনে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট। তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।

এআরএস
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানের রোমাঞ্চকর জয়ের পর তিন ম্যাচের সিরিজে এখন চালকের আসনে নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে যখন দুই দল মাঠে নামবে, তখন কিউইদের লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা, আর...
বড় লিডে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে টাইগাররা। এমন সমীকরণে শুরুতেই ৪ রানেই দুই উইকেট  হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরে গেছেন সাদমান ইসলাম ও মমিনুল হক।
বাংলাদেশ দলের ভারত সফর সামনে রেখে ঢাকায় ফিরেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
লঙ্কা প্রিমিয়ার লিগ মাতাতে দ্বীপদেশে গেছেন তিন টাইগার। ডাম্বুলা সিক্সার্সে খেলবেন তাওহীদ হৃদয় আর মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো স্ট্রাইকার্স ফ্র্যাঞ্জাইজি মাতাবেন তাসকিন আহমেদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর