ভারত সিরিজের আগে যত রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম

ভারতে দুই ম্যাচের টেস্ট শুরু হওয়ার আগে বেশ কিছু মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর প্রথমবারের মতো ভারতকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে ইতোমধ্যেই পৌঁছে গেছে টাইগাররা। শুরু হবে ১৯ সেপ্টেম্বর। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে  ২৭ সেপ্টেম্বর থেকে।

টেস্ট ফরম্যাটে এখনও ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১১টিতে হার এবং দু’টি টেস্ট ড্র করেছে টাইগাররা। ড্র হওয়া টেস্ট দুটোর বেশিরভাগ সময়ই বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো। নয়তো ওইগুলোতেও হারতে হতো টাইগারদের।

এবার এই সিরিজ দিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। ইতোমধ্যে ৯টি দেশের বিপক্ষে টেস্ট জিতেছে টাইগাররা। ভারতকে হারাতে পারলে বাংলাদেশের জয়ের সংখ্যা দুই অংকে পা রাখবে।

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান স্পর্শ করতে ৯ রান দূরে রয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। এক্ষেত্রে শীর্ষে আছে গত বছর থেকে ক্রিকেট থেকে দূরে থাকা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২। আর মুশফিকের রান ১৫ হাজার ১৮৪। দারুণ ছন্দে থাকায় ভারতের বিপক্ষে সিরিজেই তামিমের রেকর্ড দখলে নেওয়ার সুবর্ণ সুযোগ মুশফিকের সামনে।

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। এজন্য ৫ উইকেট প্রয়োজন তার। পাকিস্তান সিরিজেই এই রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিলো তাইজুলের সামনে। কিন্তু টিম কম্বিনেশনের কারণে কোন ম্যাচই খেলার সুযোগ পাননি তাইজুল।

ভারতের বিপক্ষে সিরিজে ৭ উইকেট নিতে পারলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৩০০ উইকেটের মালিক হবেন পাকিস্তান সিরিজের সেরা খেলোয়াড় স্পিনার মেহেদি হাসান মিরাজ। এই তালিকায় সবার উপরে আছেন সাকিব। এখনও পর্যন্ত তিনি নিয়েছেন ৭০৮ উইকেট। পরের দুই স্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমান। মাশরাফি ৩৮৯ ও মুস্তাফিজ ৩২৩ উইকেট শিকার করেছেন।

একাত্তর/আরএ
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর