বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করলো জিম্বাবুয়ে

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:৫২ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

টেস্টের প্রথম সেশনে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান তুলেছিল তারা। দ্বিতীয় সেশনে ৬৪ রান যোগ করতেই বাকী ৮ উইকেট হারিয়েছে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম ২০ রান করেন।

এরপর তৃতীয় উইকেটে ১৩০ বলে ৭৭ রানের জুটি গড়েন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে বিদায় নেন মোমিনুল। ১২টি চারে ৮১ বলে ৬০ রান করেন তিনি।

দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুল আউট হবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস। ফলে ১৪০ রানে অলআউট হয় তারা। ২৭ রানে শেষ ৮ উইকেট হারায় টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান বাংলাদেশের। 

শান্তর ১৯ রানের পর, পরের দিকে আর কোন ব্যাটারই দুই অংকে পা দিতে পারেননি। মুশফিকুর রহিম ৯, তাওহিদ হৃদয় ৩, অমিত হাসান ৪, তাইজুল ইসলাম ৯, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ খালি হাতে ফিরেন।

জিম্বাবুয়ের নিউম্যান ন্যামহুরি ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া রিচার্ড এনগারাভা-ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ২টি করে শিকার করেন। 

আরবিএস
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখেই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে সফরকারীরা। 
অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর নিজেদের প্রথম...
হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিং এবং পেসারদের দারুণ নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে দুইশর নিচে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণের তোপে পড়ে টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট হয়ে গেছে অজিরা। ক্যারিয়ারের...
বাংলাদেশের পেস আক্রমণে প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদের গতি এবং সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অজিদের...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখেই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে সফরকারীরা। 
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর