২৭ দেশে ছড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

বিশ্বের ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট এক্সইসি। কোভিড -১৯ এর এ সংক্রামক ধরনটি ইউরোপ জুড়ে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং শীঘ্রই প্রভাবশালী স্ট্রেনে পরিণত হতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

নতুন ভ্যারিয়্যান্টটি প্রথম জুনে জার্মানিতে শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি’র।

বিশেষজ্ঞরা বলেছেন, নতুন ভ্যারিয়্যান্টটি ওমিক্রন ভ্যারিয়্যান্টের একটি সাবলাইনেজ, কিন্তু এর মধ্যে নতুন কিছু মিউটেশন রয়েছে, যা এটিকে শরৎকালে ছড়িয়ে পড়তে সাহায্য করতে পারে। তবে, ভ্যাকসিনগুলি গুরুতর ক্ষেত্রে কোভিড-১৯ প্রতিরোধ করতে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তারা। 

এক্সইসি ভ্যারিয়্যান্ট হলো আগের ওমিক্রন সাবভ্যারিয়্যান্ট কেএস.১.১ এবং কেপি.৩.৩ এর একটি হাইব্রিড, যা বর্তমানে ইউরোপে প্রভাব বিস্তার করছে। এখন পর্যন্ত  পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল এবং চীনসহ ২৭ টি দেশের ৫০০ নমুনাতে এক্সইসি পাওয়া গেছে। ডেনমার্ক, জার্মানি, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসে ভ্যারিয়্যান্টটির শক্তিশালী বৃদ্ধির দিকে ইঙ্গিত করেছেন বিশেষজ্ঞরা। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ফ্রাঁসোয়া ব্যালোক্স বিবিসিকে বলেন, যদিও সাম্প্রতিক অন্যান্য কোভিড ভ্যারিয়্যান্টের তুলনায় এক্সইসি’র ‘সামান্য ট্রান্সমিশন সুবিধা’ রয়েছে, তবুও ভ্যাকসিনগুলোকে ভালো সুরক্ষা দিতে পারে। তবে, এক্সইসি শীতকালে প্রভাবশালী সাবভ্যারিয়্যান্ট হিসেবে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। 

ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের পরিচালক এরিক টোপোল বলেছেন, এক্সইসি সবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় নিতে  পারে। এক্সইসি ভ্যারিয়্যান্টের উপসর্গগুলি আগের কোভিড ভ্যারিয়্যান্টগুলির মতোই, যার মধ্যে রয়েছে জ্বর, গলা ব্যথা, কাশি, ঘ্রাণশক্তি হ্রাস, ক্ষুধা হ্রাস এবং শরীরে ব্যথা।

ভ্যাকসিন এবং বুস্টার শটগুলি যথাযথভাবে নিলে করোনাজনিত গুরুতর অসুস্থতা কাটিয়ে ওঠা সম্ভব বলে আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জনসাধারণকে ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করার পরামর্শ দিচ্ছেন। গবেষকরা লক্ষণগুলি আরও ভালভাবে বোঝার জন্য এক্সইসি ধরনকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন।

 

একাত্তর/জো
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় (একদিনে) করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সাতজনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর