আরো পাঁচ দিনের রিমান্ডে সালমান-আনিসুল

 

 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ এএম

এবার ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আইনের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই দুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. রাশিদুল হাসান সাত দিনের রিমান্ড আবেদন করেন। 

শুনানি শেষে মহানগর হাকিম মো. আরিফুর রহমান পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্ত কর্মকর্তা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখান।

রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্তরা অবৈধভাবে বৈদেশিক মুদ্রা অর্জন ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত। তাই কারা তাদের ওই বৈদেশিক মুদ্রা সরবরাহ করেছে তাদের খুঁজে বের করতে রিমান্ডে নেওয়া দরকার।

সালমান ও আনিসুলকে হয়রানির জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এ মামলায় জড়ানো হয়েছে দাবি করে রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন তাদের আইনজীবী। তবে তাতে সাড়া দেননি বিচারক। 

এর আগে নিউমার্কেট এলাকায় এক দোকান কর্মীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী ব্যক্তিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রাজধানীর সদরঘাট থেকে গত ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হন। সে সময় তাদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। 

জব্দ করা তালিকায় সালমান এফ রহমানের কাছে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঁ, আট হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেকিনি সোম, ১১ হাজার ৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, এক হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ছয় হাজার ২৩০ ভুটানি এনগুলট্রাম, এক হাজার ভারতীয় রুপি এবং তিন হাজার ৩২০ থাই বাথ পাওয়া গেছে। তার কাছ থেকে আরও জব্দ করা হয় একটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ছয়টি পাসপোর্ট।

আনিসুল হকের কাছে ছিলো ১৭ হাজার ৫১২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার। আর তার কাছ থেকে পাওয়া যায় তিনটি আলাদা কূটনৈতিক পাসপোর্ট। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ওবায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন...
করোনার টিকা কেনার নামে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর