ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা: ডা. নিপুন গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর থেকে নিপুনকে গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় নিপুনকে ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। তিনি এখন শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন, যোগ করেন ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর