‌‘দুর্গম গিরি’র দিকে ভারত, বড় চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

১৭২ রান করলে ফলো অন এড়াতেন শান্তরা। কিন্তু, যখন এক থেকে পাঁচ পর্যন্ত ব্যাটারদের মোট সংগ্রহ ৩৩, তখন আর সেই আশা কতটুকুই বা করা যায়! তবে বোলার অশ্বিন আর অলরাউন্ডার জাদেজা যেভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতকে টেনে তুলেছিলেন, ‘ব্যাটিং সহায়ক হয়ে ওঠা’ পিচে অবশ্য তেমন কিছু আশা করা একেবারেই অহেতুক ছিল না টাইগার শিবিরে। 

কিন্তু সেটিও হয়নি, এমনকি এর ধারেকাছেও যাওয়া যায়নি। ফল, যা হবার তাই। ১৪৯ রানে সব হারিয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। কিন্তু রোহিত সিদ্ধান্ত নিলেন অন্য। শান্তদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তুলে নিলেন। যদিও শেষ বিকেলে বুমরাহ, সিরাজদের ইটের জবাবে পাটকেল দিয়েছেন তাসকিন, নাহিদরা।

তবে ততক্ষণ ভারতের স্কোর বোর্ড যা বলছে, তা হয়তো হতে চলেছে ‘দুর্গম গিরি’। দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৩০৮। গিল-পন্থরা যদি তৃতীয় দিনও ব্যাট করে তাহলেও এই লিড যে ৫০০ ছাড়াবে তাতে কোনো সন্দেহ নেই। সেই হিসেবে বলা যেতেই পারে, বাংলাদেশে সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।  

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা শুধু হতাশই করেন নাই, ডুবিয়েছেনও বটে। দুই রানে প্রথম উইকেট হারানোর পর ৪০ রানে পৌঁছাতে খোয়া যায় পাঁচ উইকেট। মাঝপথে সাকিব-লিটন হাল ধরলেও জাদেজার ঘূর্ণিতেই তা খেই হারায়। শেষে পুঁজি গিয়ে দাঁড়ায় ১৪৯।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সুবিধা করতে পারে নাই রোহিত বাহিনীও। তৃতীয় ওভারেই রোহিতকে ফেরান তাসকিন। এরপর জয়শ্বি জয়সওয়ালকে নাহিদ রানা এবং বিরাটকে ফেরান মিরাজ। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৮১, আর ভারতে লিড হয় ৩০৮।

যদিও চিদাম্বারামে দ্বিতীয় দিনে উইকেট উৎসব (একদিনে ১৭ উইকেট) হয়েছে, তৃতীয় দিনে যদি এমন কিছুও ঘটে, তবে তাও বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু বয়ে আনবে না। তাই ধারনা করা যাচ্ছে, চেন্নাই টেস্টের ভাগ্য হয়তো ভারতের হাতেই।

একাত্তর/এসি
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর