যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। বুধবার দূতাবাস চত্বরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস এ মুহূর্তে মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে। ওই কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। 

ভারতীয় দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে তাদের ওই কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে এনিয়ে বিস্তারিত কোনও তথ্য ওই বিবৃতিতে দেওয়া হয়নি। 

বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন। কর্মকর্তার মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে আমরা তার পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি।

‘পরিবারের গোপনীয়তার কারণে মৃতের বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না এবং এ দুঃসময়ে আমাদের ভাবনা ও প্রার্থনা ভুক্তভোগী পরিবারের সঙ্গে রয়েছে’ বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর