সৈকত থেকে ফেরার পথে প্রাণ গেলো দুই বন্ধুর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। 

রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইল মুখী নগরকান্দা উপজেলার কান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে। তারা দুজনই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন। 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, উৎস মোল্লা বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন। সকালে নগরকান্দার কান্দি এলাকায় নড়াইলমুখী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর