অর্থ আত্মসাৎ: সালমানের তথ্য চেয়ে ৮ ব্যাংকে চিঠি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের তথ্য চেয়ে আট ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওইসব ব্যাংক থেকে নামে-বেনামে আইনকানুন না মেনে ৩৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। ওইসব ঋণের অধিকাংশই খেলাপির ঝুঁকিতে রয়েছে।

এর আগে রপ্তানি বাণিজ্যের আড়ালে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের অর্থপাচারের প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানায়। 

এরি মধ্যে আর ৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০০০ কোটি টাকা) পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ ২৮ জনের নামে ১৭টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়াও ৩৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তদন্ত চলছে।  

পুলিশ বলছে, অর্থ পাচারে সালমানের সঙ্গে জড়িত রয়েছেন তার ভাই সোহেল রহমান। এছাড়া সালমানের ছেলে সায়ান এফ রহমান এবং সোহেলের ছেলে শাহরিয়ার রহমানও বিদেশে অর্থপাচার চক্রের অন্যতম হোতা। 

গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমানকে।  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন সালমান। তখন তিনি দেশের আর্থিক খাতের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিলেন।    

আরবি
বন্ধ ঘোষণা করা এস আলমের গ্রুপের আট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শেয়ারবাজার ও ব্যাংক খাতের আলোচিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের অনিয়ম তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত দেড় দশকে আর্থিকখাতের দুই প্রভাবশালী সালমান এফ রহমান ও এস আলমের পুঁজিবাজারের অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আইএফআইসি ব্যাংক, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক, সালমান এফ রহমান, সরানো হলো,
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর