মার্কিন নির্বাচনের আগে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

জাতিসংঘ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। দেশটি আরেকটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত রয়েছে দাবি করে দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এ পরীক্ষা চালাতে পারে কিম প্রশাসন।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দপ্তরের প্রধান শিন ওন-সিক সোমবার ওয়াইটিএন টিভিকে এক সাক্ষাৎকারে বলেন, উত্তর কোরিয়ার সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর এনএইচকে'র।    

শিন আরও বলেন, দেশটি পারমাণবিক পরীক্ষা চালানোর মতো প্রস্তুতি সবসময় বজায় রেখেছে। তাদের নেতা কিম জং উনের নির্দেশের জন্য তারা অপেক্ষা করছে। তিনি এও উল্লেখ করেন, তবে পারমাণবিক ক্ষুদ্রকরণের জন্য উত্তর কোরিয়ার এখনও একাধিক পরীক্ষার প্রয়োজন রয়েছে।

তার মতে, পিয়ংইয়াং পারমাণবিক পরীক্ষার দিকে অগ্রসর হবে তখনই, যখন তারা নির্ধারণ করবে যে পদক্ষেপটি তাদেরকে একটি কৌশলগত সুবিধা প্রদান করবে।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বা পরে উত্তর কোরিয়ার এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার উচ্চ সম্ভবনা রয়েছে বলেও মনে করেন শিন।

এর আগে চলতি মাসে প্রথমবারের মতো সেন্ট্রিফিউজ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এই সেন্ট্রিফিউজেই তৈরি হয় পারমাণবিক বোমার জ্বালানি।  

ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য উত্তর কোরিয়ার বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। তবে এসবের সঠিক অবস্থান এখনও অজানা। 

সবশেষ ২০১০ সালে ইয়ংবিয়নে একটি সেন্ট্রিফিউজ সুবিধা দেখার জন্য বেশ কিছু বিদেশি বিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়েছিলো উত্তর কোরিয়া।

বিশেষজ্ঞরা বলেছেন, হঠাৎ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার ছবি প্রকাশ্যে আনার একটি উদ্দেশ হতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন এর মাধ্যমে প্রভাবিত হতে পারে। ভোটার যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে নানা সমীকরণ। 

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হলেও এরইমধ্যে বেশ কয়েকটি রাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।  

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর