পানি ছেড়ে বন্যা সৃষ্টির অভিযোগ মমতার, রাজ্যপাল দিলেন উপদেশ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ এএম

কেন্দ্রীয় সরকারের দামোদর ভ্যালি করপোরেশন (ডিভিসি) অপরিকল্পিত ভাবে পানি ছাড়ার কারণেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিযোগ জানিয়ে গত ২০ সেপ্টেম্বর চিঠি পাঠিয়েছেন বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এরপরই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দপ্তর থেকে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে বন্যা মোকাবিলায় কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। 

তবে ডিভিসির পানি ছাড়া নিয়ে যে অভিযোগ, তা নিয়ে কিছু উল্লেখ করা হয়নি রাজ্যপালের দপ্তর থেকে। 

ঝাড়খণ্ডের দামোদার প্রকল্পের দেখভালের দায়িত্বে রয়েছে ডিভিসি। সেখান থেকে বেশি পানি ছাড়ার কারণে সম্প্রতি পশ্চিমবঙ্গে মেদিনীপুরসহ ১০ জেলা বন্যায় ভেসেছে বলে মমতার অভিযোগ।

রাজ্যপালের দপ্তর থেকে বলা হয়েছে, ভারত সরকার জীবনের এবং সম্পত্তির উপর বন্যার প্রভাব কমানোর এবং সুরক্ষার জন্য বেশ কয়েকটি বন্যা ব্যবস্থাপনায় উদ্যোগী হয়েছে। 

রাজ্য সরকারগুলির জন্য বন্যার আগে, বন্যার সময়, এবং বন্যার পরে কী কী পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কে বিরাট ফিরিস্তি তুলে ধরেছে রাজ্যপালের দপ্তর। 

বন্যার আগে বাঁধ নির্মাণের পরামর্শ দিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও জল বিন্যাস অনুযায়ী যমুনা নদীর বন্যা-নিয়ন্ত্রণ পরিকল্পনা অনুরূপে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা গ্রহণ করা।

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বন্যা মোকাবিলার দীর্ঘমেয়াদি সমাধানের উদ্দেশে অবকাঠামো উন্নয়নের পরামর্শ দিয়ে বলা হয়েছে, বন্যা-প্রবণ এলাকায় বাঁধ শক্তিশালী করা, খালগুলির সংস্কার এবং বন্যা প্রতিরোধকারী পরিকাঠামো নির্মাণ করা। 

আরবি
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর