বাংলাদেশের সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরুর আহ্বান মেলোনির 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

রোম ও ঢাকার মধ্যে সম্পর্কের ‘একটি নতুন অধ্যায়’ শুরুর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, ইতালিয়ানরা বাংলাদেশিদের বন্ধু।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভার সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় এ সব কথা বলেন মেলোনি। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের একটি চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। 

তিনি ইতালির প্রধানমন্ত্রীকে বলেন, এই অভ্যুত্থান পুরো জাতির জন্য ‘রিসেট বোতাম’ চাপার মতো বাংলাদেশে নতুন সুযোগ সৃষ্টি করেছে।

এ সময় বাংলাদেশের প্রধান খাতগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কারের পদক্ষেপে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দেন ইতালির প্রধানমন্ত্রী। 

বলেন, অবশ্যই, আপনি আমাদের উপর নির্ভর করতে পারেন। আসুন আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর চেষ্টা করি।

বৈঠকে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে অভিবাসন আনুষ্ঠানিক করার অনুরোধ করেন। যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতালিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ প্রশস্ত করে। এর ফলে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসনও কমে যাবে বলে উল্লেখ করেন তিনি।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এ বিষয়ে সম্মতি প্রকাশ করে বলেন, অনিয়মিত অভিবাসন বন্ধ করতে এবং ইতালিতে কাজে আগ্রহীদের জন্য প্রশিক্ষণের জন্য উভয় দেশেরই একসঙ্গে কাজ করা উচিত।

আরবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর