শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন নতুন প্রেসিডেন্ট

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

একটি আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।  

মঙ্গলবার সরকারি এক গেজেট বিজ্ঞপ্তিতে পার্লামেন্টে ভেঙে দেওয়ার আদেশ দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৪ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২১ নভেম্বর পরবর্তী পার্লামেন্টের অধিবেশন আহবান করা হবে। এর ফলে নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগেই গঠিত হবে নতুন সরকার।

শ্রীলঙ্কায় সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ২০২০ সালের এর অগাস্টে। 

প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনুড়া কুমারা দিশানায়েকে মঙ্গলবার ২২৫ আসনবিশিষ্ট লঙ্কান পার্লামেন্ট ভেঙে দেন। এই পার্লামেন্টে অনুড়ার নিজের দল ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মাত্র তিনটি আসন ছিলো।  

এর আগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর শনিবার দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। জনগণের সরাসরি ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন দিশানায়েকে। এরপর সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। 

সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতিবিরোধী ও দারিদ্র্য দূরীকরণ নীতির জন্য জনগণের ব্যাপক সমর্থন পান দিশানায়েকে। 

চরম অর্থনৈতিক সংকটের মুখে ২০২২ সালে দেশটিতে গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান বিক্রমাসিংহে। শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিক্রমাসিংহসহ বাকি ৩৭ প্রার্থীকে পরাজিত করেন দিশানায়েকে।  

নির্বাচনে দিশানায়েকের এই জয়কে লঙ্কান জনগণের দুর্নীতি ও স্বজনতোষণের সংস্কৃতির প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। 

আরবিএস
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর