শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ এএম

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া। ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) এ নেতা দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে আজ মঙ্গলবার হরিণী অমরাসুরিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। ফলে দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হলেন এ বিশ্ববিদ্যালয় শিক্ষক।

৫৪ বছর বয়সী ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা দিশানায়েকে চার সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করেছেন। এর মধ্যে অমরাসুরিয়াকে বিচার, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও বিনিয়োগ মন্ত্রীর দপ্তর দেয়া হয়েছে।

শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে মাত্র তিনটি আসন রয়েছে এনপিপির হাতে।  

এনপিপি সদস্য নমল করুণারত্নে সাংবাদিকদের বলেছেন, শ্রীলঙ্কার ইতিহাসে আমাদের সবচেয়ে ছোট মন্ত্রিসভা হবে এবার। ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া হতে পারে।

কলম্বোভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অমরাসুরিয়া (অমরসূর্য) শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়ে সক্রিয়তার জন্য ব্যাপকভাবে পরিচিত অমরাসুরিয়া চার বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 

সফল রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। তিনি সিনিয়র শিক্ষক হিসেবে শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল স্টাডিজ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। 

এর আগে গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনুড়া কুমারা দিশানায়েকে। অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কার ইতিহাস ‘নতুন করে রচনার’ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নির্বাচনে তার এই জয়কে দুর্নীতি ও স্বজনতোষণের সংস্কৃতির প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। 

চরম অর্থনৈতিক সংকটের মুখে ২০২২ সালে দেশটিতে গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান বিক্রমাসিংহে। এর দুই বছর পর গেলো শনিবার দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। 

আরবিএস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর