বামপন্থি আলবানিজেই আস্থা রাখলো অস্ট্রেলিয়ার জনগণ

আপডেট : ০৪ মে ২০২৫, ০২:২৫ পিএম

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার (৩ মে) দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন। অস্ট্রেলিয়ার নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে ছিলো বিশ্ব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের শুল্কনীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি ভোটে প্রভাব ফেলেছে। সেই আবহে আলবানিজের সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে জোর দিয়েছিল।

শুল্কযুদ্ধে অস্ট্রেলিয়া প্র কোনও পক্ষ না নিলেও আলবানিজের সরকারের অবস্থান স্পষ্ট ছিলো। অনেকের মতে, ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধে লেবার পার্টির সরকারের নীতির দিকেই ঝুঁকল অস্ট্রেলিয়া!

সর্বশেষ খবর অনুযায়ী, ৬৩ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে লেবার পার্টি ৮৫টি আসন, এলএনপি জোট ৪১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১০টি আসন পেয়েছেন।

অর্থনৈতিক নানা সংকট আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ঘোর বিরোধিতা করে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন অ্যান্থনি।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রক্ষণশীল প্রার্থী পিটার ডাটনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।  বিরোধী নেতা ডাটন পরাজয় মেনে নিয়ে আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন।

পরাজয় স্বীকার করে ডাটন বলেছেন, ভোটে আমরা ভাল ফল করতে পারিনি। এই হারের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।

পরিবর্তন, না পুরোনোতেই আস্থা- অস্ট্রেলিয়ার নির্বাচন প্রক্রিয়ায় শুরু থেকেই এই প্রশ্ন উঠেছিল। প্রচারের সময় উভয় দলই জোর দিয়েছিল সে দেশের জীবনযাপনের খরচ সংক্রান্ত সঙ্কটের উপর।

তবে বিরোধীরা সরকারের একাধিক নীতি নিয়ে সরব হয়েছে। অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জন্য আলবানিসের সরকারকেই কাঠগড়ায় তুলেছিলেন ডাটনেরা।

তাদের দাবি, মুদ্রাস্ফীতি রুখতে ব্যর্থ আলবানিজ সরকার। পাল্টা আক্রমণে ডাটনের পারমাণবিক প্রস্তাবকে নিশানা করে লেবার পার্টি। অভিযোগ, ডাটনের দল বিভাজনমূলক রাজনীতির পালে হাওয়া দিচ্ছে।

একাত্তর/আরএ
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর