প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে তিনি জানাজায় শরিক হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর আলী পাটোয়ারী মারা যান। বাবাকে শেষবার দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য তার পরিবার জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তার মুক্তি মেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ও পুলিশি পাহারায় আলাউদ্দিনকে জানাজায় নিয়ে যাওয়া হয় এবং জানাজা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বছরের ১ ডিসেম্বর নিজ গ্রাম থেকে একটি বিদেশি রিভলবার ও রামদাসহ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন আলাউদ্দিন। পরবর্তীতে সদর থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তিনি জেলা কারাগারে আটক ছিলেন।

একাত্তর/আরএ
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
কারাগারে আটক সাবেক শিক্ষামন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার প্যারোলে মুক্তির নির্দেশ...
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের একশ’রও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। বাংলাদেশের অন্য কোন ছাত্রসংগঠনের এতো লোক শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর