কানপুর টেস্ট: তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি ছিল না। তবে ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এদিন একটি বলও মাঠে গড়ায়নি।

এদিন দ্বিতীয় সেশনে খেলা শুরুর আশা করা হলেও মাঠ উপযোগী না হওয়ায় আগেই পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

কানপুরে রাতভর বৃষ্টি হয়েছিল। তবে সকাল থেকে বৃষ্টি ছিল না। তারপরও কেন ম্যাচ শুরু করা গেলো না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাচ শুরু করতে ব্যর্থতার দুটি কারণ জানিয়েছেন আলাদাভাবে। একবার বলছেন, আলোর স্বল্পতা। আবার বলছেন, ভেজা আউটফিল্ড।

এর আগে গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে হয়েছিল। ওইদিনও কোনো বলও মাঠে গড়াতে পারেনি। আর প্রথম দিনে দুইবার বৃষ্টির বাধার মুখে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।

৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। প্রথম দিনের খেলা শেষে উইকেটে ছিলেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

একাত্তর/এসি
ইতিহাস গড়লো বাংলাদেশ! ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবারের মতো ‘হোয়াইটওয়াশ’ করার গৌরব অর্জন করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত এবং এক নতুন দিগন্তের সূচনা। পুরো...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
সিলেটে দুই দিনের রোমাঞ্চকর লড়াই শেষে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় দিন শেষে স্বাগতিকেরা এখন ১৫৬ রানে এগিয়ে রয়েছে। ম্যাচের গতি যেভাবে...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর