সিলেটে পাকিস্তানবধের মঞ্চ প্রস্তুত করছে বাংলাদেশ

আপডেট : ১৭ মে ২০২৬, ০৬:১১ পিএম

সিলেটে দুই দিনের রোমাঞ্চকর লড়াই শেষে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় দিন শেষে স্বাগতিকেরা এখন ১৫৬ রানে এগিয়ে রয়েছে। ম্যাচের গতি যেভাবে এগোচ্ছে, তাতে দ্রুতই একটি ফলাফলের দিকে যাচ্ছে এই টেস্ট।

এর আগে দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের চেয়ে ৪৬ রান দূরে থাকতেই ২৩২ রানে অলআউট হয় তারা। পাকিস্তানের পক্ষে কেবল বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়ে তুলে হাফ সেঞ্চুরি দেখা পান। কিন্তু বাকি ব্যাটাররা তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি। শেষ দিকে সাজিদ খান ৩৮ রানের একটি ছোট ইনিংস খেলে ব্যবধান কমানোর চেষ্টা করলেও তা দলের জন্য যথেষ্ট ছিলো না।

পাকিস্তানের ইনিংস দ্রুত গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে লিড পাওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। বিশেষ করে ওপেনার মাহমুদুল হাসান জয় বেশ কিছু দর্শনীয় শট খেলেন। তবে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই সাজঘরে ফেরেন তিনি। দিনের একেবারে শেষ মুহূর্তে মুমিনুল হকও (৩০) আউট হলে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি পায় পাকিস্তান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রান নিয়ে উইকেটে রয়েছেন। দিন শেষে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় তিন উইকেট ১১০। বাংলাদেশের লিড ১৫৬।

এদিকে প্রথম দিনের তুলনায় উইকেটের আচরণ কিছুটা সহজ হলেও এখনো তা বোলারদের সাহায্য করছে। বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে তৃতীয় দিনে লিড ৩০০ পার করা। আর সেটি সম্ভব হলে ম্যাচ জয়ের জন্য পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড়িয়ে যাবে।

একাত্তর/এসি
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর