শিশু হাসপাতালে সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

শিশু হাসপাতালে সেপ্টেম্বরে বছরের সবচেয়ে বেশি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এছাড়া এ মাসেই সর্বাধিক শিশু ডেঙ্গু রোগী বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বাংলাদেশ শিশু হাসপাতালের গবেষণা বলছে, চলতি বছর ডেঙ্গুতে শিশুদের তীব্র জ্বর, শরীর ব্যথা, পাতলা পায়খানাসহ দুর্বল হয়ে পড়ার মতো বেশ কিছু উপসর্গ দেখা যাচ্ছে।

দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেসব শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসছে তাদের ৮৭ শতাংশই ‘ডেন-২’ জিনগত ধরনে আক্রান্ত। বাকি ১৩ শতাংশ শিশু আক্রান্ত হচ্ছে ‘ডেন-৩’ ধরনে।

তথ্যমতে, ২০২৪ সালে শিশু হাসপাতালে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। যার মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে তিন শিশু।

গবেষণায় দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের মতো শিশুদেরও এখন পরপর ভিন্ন ধরনের আক্রমণে মৃত্যু ঝুঁকি বেড়েছে।

শিশু হাসপাতালে ডেঙ্গুতে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে তাদের অনেক দেরি করে হাসপাতালে আনা হয়েছিলো।

এদিকে রোববার দেশে ডেঙ্গুতে চলতি বছরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। একই সঙ্গে এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ছিলো বছরের সর্বোচ্চ।

চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৭৮৬ জন।

একাত্তর/আরএ
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর