গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম

বকেয়া বেতন আদায়ের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছেন।

মঙ্গলবার সকালে গাজীপুরের ভোগড়া এলাকার এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা প্রথমে কারখানার গেটে বিক্ষোভ করে। পরে তারা মহাসড়কে নেমে আসেন। বেলা ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

ওই কারখানার শ্রমিকদের দাবি, মালিকপক্ষ বারবার বেতন পরিশোধ করার দিন তারিখ ঠিক করেও পাওনা বুঝিয়ে দিচ্ছেন না। তাই তারা বাধ্য হয়ে সড়কে নেমে এসেছেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান জানান, শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার কারণে মহাসড়কের যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে মহাসড়ক থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বলে খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে অবরোধ করছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর