মুজিবনগরে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

চাঁদাবাজির মামলায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দীনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তার অন্য চার জন হলেন- কোমরপুর গ্রাম আওয়ামী লীগ নেতা আজিজুল হক ভুট্টো (৩২), দারিয়াপুর গ্রামের  শ্রমিকলীগ নেতা জিয়ারুল হক (৪৬), বিশ্বনাথপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম (৫৪) ও একই গ্রামের আওয়ামী লীগ সদস্য বাহালুল ইসলাম (৪০)।

মুজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিগত সরকারের সময়ে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খোরশেদ আলমের কাছে আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। খোরশেদ আলম ৫ লাখ টাকা চাঁদা দিয়েছিলেন। এ ঘটনায় বুধবার মুজিবনগর থানায় চাঁদাবাজির একটি মামলা করেন খোরশেদ আলম।

ওসি জানান, গ্রেপ্তার পাঁচ জন মামলার এজাহারনামীয় আসামি। তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

একাত্তর/আরএ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর