সেপ্টেম্বরে গণপিটুনিতে ২৮ জনের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৫ এএম

সেপ্টেম্বর মাসে দেশে ৩৬ গণপিটুনির ঘটনায় অন্তত ২৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

সেপ্টেম্বর মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে এইচআরএসএস।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে ১১০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার ৪৪ জনের মধ্যে ১৫ জন ১৮ বছরের কম বয়সী শিশু।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে অন্তত ৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন এবং আহত হয়েছেন ৭০৬ জন। সহিংসতার ৮৩টি ঘটনার মধ্যে ৪৫টি ঘটনা ঘটেছে বিএনপির অন্তঃকোন্দলের কারণে, ২৩টি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে, পাঁচটি আওয়ামী লীগের অন্তঃকোন্দলে ও ১০টি ঘটনা ঘটেছে বিভিন্ন দলের মধ্যে। নিহত ১৬ জনের মধ্যে অন্তঃকোন্দলে আওয়ামী লীগের একজন ও বিএনপির আটজন নিহত হয়েছেন। বাকি সাতজন নিহত হয়েছেন বিরোধীপক্ষের হামলায়। ১৬ জন নিহতের মধ্যে ১১ জন বিএনপির আর পাঁচজন আওয়ামী লীগের কর্মী-সমর্থক।

এতে বলা হয়, সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে ৯ জন নিহত হয়েছেন। সারাদেশে আধিপত্য বিস্তার ও দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এসব সহিংসতায় কমপক্ষে ২৫০টি ঘরবাড়ি, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বাঙালি-পাহাড়িদের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ছয়জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুজন পাহাড়ি নাগরিক নিহত হন। আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের ঘটনায় একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত ও অনেকে আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, অন্তত ১৮টি ঘটনায় ৯০ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন এবং অন্তত ২১ জন আহত, দুজন লাঞ্ছিত, তিনজন হুমকির শিকার ও দুজন গ্রেফতার হয়েছেন। এই সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কমপক্ষে দুটি হামলার ঘটনায় একটি মন্দির ও চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় মাজারে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন। সেপ্টেম্বর মাসে ৩৪টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৭৬ জন। সীমান্তে বিএসএফের তিনটি হামলার ঘটনায় দুজন বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন এই সময়ে।

এআর
গুম ও মানবাধিকার সংক্রান্ত দুটি অধ্যাদেশ বাতিল এবং সেগুলোকে নতুন করে আইনি রূপ দেওয়া নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে ব্যাপক বিতর্ক হয়েছে। বিরোধী দল এই অধ্যাদেশগুলো বাতিলের সমালোচনা করলেও...
বিশ্ব মানবাধিকার দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’।
জনমনে প্রশ্ন, তাহলে কি মবের মুল্লুকে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা মনে করেন, প্রশাসন ও পুলিশের উদাসীনতায় এসব অপরাধ থামছেই না।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর