চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, নিহত এক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:৪০ পিএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাদেক মিয়া (৬০) নামে এক নাবিক নিহত হয়েছেন। 

শুক্রবার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত সাদেক মিয়া কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি জাহাজের ক্রু ছিলেন।

জাহাজে আগুন লাগার পর সাদেক পানিতে ঝাঁপ দেন। পরে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এসময় ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল।

কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, রাত পৌনে ১টার দিকে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্ট গার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে।  

এর আগে গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র তেলবাহী জাহাজে এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন।

আরবিএস
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর