ঐশ্বরিয়ার ডায়েরি নিয়ে তোলপাড়, কি লেখা তাতে?

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পিএম

বিয়ের পর থেকেই অভিষেক-ঐশ্বরিয়া দম্পতি আলোচনায়। বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন থেকে শুরু বিচ্ছেদের গুঞ্জন বারবার ফিরে এসেছে শিরোনাম কিংবা নেট দুনিয়ার চর্চায়। 

ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিষেক বচ্চনের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে- এমন খবরে জোর বাতাস লাগলেও এনিয়ে কেউ মুখ খুলছেন না। তবে তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ক্রমেই স্পষ্ট দৃশ্যমান হচ্ছে।

একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছে সম্পর্কের ছন্দপতনের ঘটনা। বচ্চন পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়েই নাকি যত সমস্যা। এ কারণেই শ্বশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। 

এ দম্পতির আইনি বিচ্ছেদ সম্পর্কে এখনো কিছু জানা জানা না গেলেও এখন আলোচনার তুঙ্গে ঐশ্বরিয়ার ডায়েরি। প্রকাশ্যে অভিনেত্রীর ডায়েরির একটি পাতা, যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সেই ডায়েরির পাতায় ঐশ্বরিয়া নিজের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতির কথাই লিখেছেন। তিনি লেখেন, আদর্শ সম্পর্ক সেটাই, যা অন্ধকারের মধ্যেই তাকে আলোর পথ দেখাবে। 

শুধু তাই নয় এ অভিনেত্রী ডায়েরিতে তার বিরক্তির কারণও উল্লেখ করেছেন। মানুষ যে প্রকাশ্যে নোংরা কথা বলেন সেটা তার মোটেই পছন্দ নয়। তিনি তাঁর ব্যক্তিগত জীবন গোপন রাখতে বেশি পছন্দ করেন।

ডায়েরিতে ঐশ্বরিয়া লেখেন, তিনি সেই সব লোকদের দেখে অবাক হয়েছিলেন যারা তার দিকে কাদা ছোড়াছুড়ি করার এবং খুশি হওয়ার সুযোগ ছাড়েন না। 

ডায়েরির পৃষ্ঠায় লেখা আছে যে, তিনি সব সময় খারাপ উদ্দেশ্যের লোকেদের থেকে দূরে থাকেন, কারণ তিনি তাদের পর্যায়ে যেতে পারেন না। 
ঐশ্বরিয়া তার এ ডায়েরির পাতায় নিজের দুঃখের কথাও লিখেছেন। তার মতে, দুঃখ জিনিসটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এসব তিনি তরুণী বয়সে লিখেছিলেন। 

যদিও এখন অনেক পথ পেরিয়ে এসেছেন, জীবনে অনেক কিছু অর্জন করেছেন তিনি। এখন আর পেছনে ফিরে তাকাতে চান না এই অভিনেত্রী।
ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের দেখা হয় ১৯৯৯ সালে 'ধাই অক্ষর প্রেম কে' ছবির সেটে। ২০০৬ সালে 'উমরাও জান' ছবির শুটিংয়ের সময় তারা একে অপরের কাছাকাছি আসেন এবং তাঁদের প্রেম হয়। 

বেশ কিছুদিন ডেটিংয়ের পর ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। গাঁটছড়া বাঁধার আগে তারা একে অপরকে দীর্ঘদিন ডেট করেছেন। 

এই তারকা দম্পতির একটি মেয়ে রয়েছে, যার নাম আরাধ্যা বচ্চন। শুরু থেকেই এই দম্পতি তাঁদের ব্যক্তি জীবনকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এবং এখনো রেখে চলেছেন। 

এআরএস
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর