চিকিৎসায় নোবেল পেলেন অ্যামব্রোস ও রুভকুন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম

এ বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে।  সোমবার সকালে এই পুরস্কার ঘোষণা শুরু হয়। প্রথম দিন ঘোষণা করা হয়েছে চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম। এ ক্যাটাগরিতে এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময় সোমবার সাড়ে তিনটার দিকে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেন দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

বরাবরের মতোই পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেল প্রাইজ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।

গত বছর এই পুরস্কার জিতেছিলেন ক্যাথলিন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান। এমআরএন করোনা টিকা আবিষ্কার জন্য তাদের পুরস্কারটি দেওয়া হয়েছিল।

১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। 

ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য- এই পাঁচটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের নামকরণ হবে তার নামে। ১৯৬৯ সাল থেকে এই পাঁচ বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও।

একাত্তর/এসি
মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াক ত্বরান্বিত করা- এমন অণুগঠিত একটি কাঠামো ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়ন করে রসায়ন...
পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যৌথভাবে বিজয়ী এই তিন বিজ্ঞানী হলেন ব্রিটিশ নাগরিক জন ক্লার্ক, ফরাসি নাগরিক মিশেল দেভোরে এবং আমেরিকান...
চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন চিকিৎসাবিজ্ঞানী। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের...
এ বছর রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন-  যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর