শেখ হাসিনা কোথায়, জানে না সরকার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাতে চলে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলেও বিষয়টি নিয়ে নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ভারতে পালিয়ে থাকা মামলা ভুক্ত আসামিদের আদালত চাইলে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি এবং সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি। কেউ নিশ্চিত করতে পারেনি।

বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম আমেরিকার চাপেই ভারত সাবেক প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি বলতে পারব না, আমেরিকাকেই জিজ্ঞেস করুন।

তিনি বলেন, লেবাননে থাকা বাংলাদেশিদের জন্য কাজ করছে সরকার। পাশাপাশি ইতালির ভিসা জটিলতারও সমাধান হবে শিগগিরই। সরকার ইতিমধ্যে  তাদের তালিকা তৈরি করতে হাইকমিশনারকে নির্দেশ দিয়েছে।

ইতালির ভিসা জটিলতা ও সমস্যা সমাধানে কাজ চলছে তবে ৪০ হাজার আবেদনের মধ্যে ২০ হাজার ভিসা প্রসেসিংয়ের আশাও প্রকাশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

রাস্তায় আন্দোলন, মিছিল, ঘেরাও করলে ভিসা বাতিল হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

একাত্তর/এসি
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর