সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জামিন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। 

বুধবার দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েথ উদ্দিন তার জামিন মঞ্জু করেন। এর আগে মান্নান কুড়ি হাজার টাকা বন্ডে জরিমানা দেন।

বাদি পক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী বলেন, বিচারক এজলাসে আসার পরে দুই পক্ষেরই হট্টগোল হয়েছে। আমরা বলেছি, এই মামলাটা এই আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে। এই বিষয়ে আমরা জানি না। এনিয়ে আজকে শুনানি করতে চাই না। অন্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেওয়ার জন্য আদালতকে বলি। কিন্তু আদালত আমাদের কথা শুনতে চাননি।

শুনানিতে পিপি, এপিপিদের ভূমিকা কী ছিলো, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, পিপি, এপিপিরা রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকার কথা। তারা আসামি পক্ষে থেকেছেন। 

এমএ মান্নানের আইনজীবী অ্যাড. শফিকুল ইসলাম বলেন, আমাদের মক্কেল বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ। আদালত তার শারীরিক বিবেচনা করে ২০ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন।

এর আগে, বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিকালে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল হলে বিচারক এজলাস ছেড়ে চলে যান। 

এদিকে, মঙ্গলবার জামিনে মুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

একাত্তর/এসি
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী জামিন পেয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে...
গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান।
মাওলানা মুহিবুল্লাহ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি না দেওয়া এবং আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার প্রতিবাদে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর