সম্প্রীতি নষ্টকারীরা বাংলাদেশের বন্ধু নয়: মঈন খান

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পিএম

যারা হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করেছে, তারা বাংলাদেশের বন্ধু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, যে দেশে হিন্দু মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে সেখানে পূজা মণ্ডপে ও ধর্মীয় সংঘাত কেন হতে পারে এমন প্রশ্ন করেন তিনি।

শনিবার দুপুরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উত্তরখানা মৈনারটেক শিব দুর্গা মন্দির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে।

ড. আব্দুল মঈন খান বলেন, যারা রাজনৈতিক ফায়দা লাভের জন্য, অর্থ লুটের জন্য ধর্মকে ব্যবহার করে, তাদের মতো ন্যাক্কারজনক মানুষ আর নেই। 

বিগত ১৫ বছরে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ ও দুর্ঘটনা ঘটেছে, তার সবই তৎকালীন সরকারের নাটক ছিলো বলে মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি বলেন, যারা সত্যিকার অর্থে ধর্মকে বিশ্বাস করে তারা একে অপরের ক্ষতি করতে পারে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন সংখ্যালঘু এই ধারণায় বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি। দলমত নির্বিশেষে আমরা সবাই এ দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। 

পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকটি ধর্মে বলা হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের কথা এক, ভালো কাজ করা, ন্যায় বিচার করা, সুন্দর সমাজ ব্যবস্থা করা। যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। সর্বজনীয় ধর্মের যে শিক্ষা যখন আমরা নেবো তখন পৃথিবীতে কোনো দিন ধর্মে হানাহানি থাকবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী।

এ সময় পূজা মণ্ডপ কমিটির হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন ড. আব্দুল মঈন খান।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর