রোহিঙ্গাদের তৃতীয় কোন দেশে পুনর্বাসনে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ পিএম

রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন ত্বরান্বিত করতে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুজের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টমাস অ্যান্ড্রুজের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দফা প্রস্তাবের জন্য বিশেষ র‌্যাপোর্টার অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, সহিংসতা রাখাইন রাজ্যে একটি বিশাল সংকট তৈরি করেছে। রোহিঙ্গাসহ বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে প্রয়োজন।

বিশেষ র‌্যাপোর্টিয়ার আরও বলেন, মিয়ানমারে অন্তত ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে কয়েক হাজার রাখাইন রাজ্যে রয়েছে। যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা রাখাইনে তাদের বাড়িঘর ছেড়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের দ্বারা নিশ্চিত একটি নিরাপদ অঞ্চল তৈরি করা এবং তাদের সমর্থন করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাখাইনের সংকট সমাধানের জন্য এটি একটি ভালো সূচনা হতে পারে এবং এটি হাজার হাজার নতুন শরণার্থীকে বাংলাদেশে প্রবেশে বাধা দিতে পারে।

প্রধান উপদেষ্টা রাখাইনে সহিংসতা ও বাস্তুচ্যুত মানুষের বিষয়ে আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনারও পরামর্শ দেন। 
আলোচনার সময় প্রধান উপদেষ্টা হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন ত্বরান্বিত করার জন্য বিশেষ র‌্যাপোর্টারের সহায়তাও চেয়েছেন।

 

এআর
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর