দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে ইমাম খুন!

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পিএম

সিলেটে প্রথম স্ত্রীর হাতে এক নিহত হয়েছেন একজন ইমাম। পুলিশের ধারণা, দ্বিতীয় বিয়ে করায় ইমামের ওপর ক্ষুব্ধ ছিলেন প্রথম স্ত্রী। এই ক্ষোভ থেকেই তিনি স্বামীকে হত্যা করেছেন। পুলিশ তাকে আটক করেছে।

শুক্রবার রাতে জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মাওলানা রুহুল আমি। তিনি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ডেমি গ্রামের বাসিন্দা ও হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন। আটক নারীর নাম নাদিয়া বেগম।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, শুক্রবার রাতে কোনো এক সময় নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথম অচেতন করে। পরে শ্বাসরোধে হত্যা করে খাটের নিছে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবারবাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনদের জানান, স্বামীকে খুঁজে পাচ্ছেন না। কিন্তু এই সময়ের মধ্যে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুলের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ নাদিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। 

ওসি তিনি জানান, রুহুল আমিন ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন থেকেই কলহ চলছিল। 

একাত্তর/এসি
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর