সেই ট্রাইব্যুনালেই শুরু জুলাই-আগস্ট গণহত্যার বিচার

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পিএম

আবারও আলোচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদালতের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। একই আদালতে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম শুরু হলো। ১৭ অক্টোবর সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতিরা এই বিচারকাজ শুরু করেন।

বিচারকাজ শুরুর প্রথম দিনেই, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর দ্বিতীয় আদেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ভাগ্যের কি নির্মম পরিহাস! নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরের মধ্যেই একাত্তরের যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেন। এবার, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে এ ট্রাইব্যুনালেই শুরু হলো শেখ হাসিনাসহ তার দল আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁর সরকারের অনুসারীদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম।

বিচার কাজ শুরুর পর, একই আদালতের রায়ে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরোনো ভিডিও এখন ভাইরাল। সেই ভিডিওতে ট্রাইব্যুনালকে সঠিক তদন্তের আহ্বান জানানো সাকা চৌধুরীকে বলতে শোনা যায়, ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। কয়েকটি বিচার করেই যেন তাদের কাজ শেষ না হয়।

শেষ পর্যন্ত আওয়ামী লীগের তৈরি আইনেই দলটির সভাপতি শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে শুরু হলো নতুন অধ্যায়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে, যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে।

শিক্ষার্থীদের আন্দোলন ও শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান দমন করতে, গত ১৬ জুলাই থেকে যেভাবে নির্বিচার আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্যদের ওপর গুলি চালানো হয়েছে, যেভাবে হাজার শিক্ষার্থীকে আইন-কানুনের তোয়াক্কা না করে গ্রেপ্তার ও আটক করা হয়েছে, শিক্ষার্থীসহ শত শত মানুষকে প্রাণ দিতে হয়েছে, তার পুরো দায় সদ্য পতিত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জনগণের যে আকাঙ্ক্ষাটি সবচেয়ে জোরালোভাবে প্রকাশিত হয়েছে, তা হচ্ছে গত ১৫ বছরে এই সরকার আমলে খুন ও গুমসহ এ ধরনের যত অপরাধ হয়েছে তার সুষ্ঠু বিচার। এ ধরনের ঘটনাগুলোর মধ্যে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্টের শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের শহীদ হওয়াদের হত্যার বিচার এবং গত ১৫ বছরের গুম ও খুনের ঘটনাগুলোর বিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

৫ আগস্ট পট পরিবর্তনের কিছুদিন পরই ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান অবসরে যান। এক সদস্যকে হাইকোর্টে ফিরিয়ে নেওয়া হয়। অন্য সদস্য অব্যাহতি নেন। এ ছাড়া আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা পদত্যাগ করেন। পরে ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। এখন পর্যন্ত অর্ধ শতাধিক অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা, তাঁর মন্ত্রিপরিষদের সদস্য, ১৪-দলীয় জোটের শরিক দলের নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তাসহ আওয়ামী লীগ, ছাত্র ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে। প্রায় সব অভিযোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে গণহত্যার অভিযোগগুলোয়। এছাড়া এ সময়ে আহত হয়ে পরে বিভিন্ন তারিখে নিহতরাও এর আওতায় থাকবেন। ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে।

অপরাধের ধরনে বলা হয়েছে, প্রধান আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচার গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন।

উল্লেখ্য, স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটি একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে চলছে বিচারকাজ।

এআরএস
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে আজ আন্তর্জাতিক অপরাধ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর