রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত হয়নি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সাপ্তাহিক মিটিং আছে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানবেন। 

বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিক এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের বৈঠকের ব্যাপারে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে সংলাপ চলছে। সামনে আরও দফায় দফায় মিটিং হবে। বিএনপির সঙ্গে আজকে যে মিটিং হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের একটা অংশ।

এসময় সিএর সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ ব্যাপারে বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাদের জিজ্ঞাসা করুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে আল্টিমেটাম দেওয়া হয়েছে, এ ব্যাপারে সরকারের অবস্থান কী জানতে চাইলে প্রেস সচিবে বলেন, আপনারা আমাদের অবস্থান দেখেছেন। ছাত্রদের বঙ্গভবনের সামনে থেকে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি বঙ্গভবনে আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সিএর বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন বলেও জানান প্রেস সচিব।

 

একাত্তর/এসি
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর