ট্রেনের টিকিট বিক্রি শুরু, প্রথম দিনই বিড়ম্বনা

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:৪৪ এএম

চলমান বিধিনিষেধ শিথিল যচ্ছে আগামীকাল মঙ্গলবার। এদিকে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ঢাকাসহ সারাদেশে শুরু হতে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। সেই রেল চলাচলে আজ সোমবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, টিকিট কাটতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। 

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই অগ্র্রিম টিকেট বিক্রি। এসময় রেলওয়ে পুলিশকে মাইক হাতে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়াতে এবং মাস্ক পড়ার জন্য অনুরোধ করতে দেখা গেছে। 

কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রেলযাত্রীরা স্বশরীরে লাইনে দাঁড়িয়ে টিকেট নিচ্ছেন। বিভিন্ন রুটের জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে সূত্র আগেই জানিয়ে দেয়, কাউন্টারে ৫০% ও অনলাইন ও অ্যাপে বাকি ৫০% টিকিট বিক্রি করা হবে।

সকাল থেকে অনেকে অনলাইনে চেষ্টা করেও সার্ভারে সমস্যার কারণে টিকিট কাটতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। আবার কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরও টিকিট দেওয়া হচ্ছে না।

যাত্রীদের অভিযোগে জানা যায়, সার্ভার জটিলতার কারণে টিকিট দিচ্ছে না। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে প্রবেশের পর অনেক টিকিট প্রত্যাশী দেখতে পাচ্ছেন- ‘নো ট্রেন ফাউন্ড।’

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বলেছেন, বিপুল সংখ্যক টিকিটের চাহিদার বিপরীতে সবসময়ই টিকিট কম থাকে। এ কারণে নিয়মকানুন জেনে ও ধৈর্য সহকারে টিকিট সংগ্রহ করতে হবে।

আগামী বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সরকার গণপরিবহনে আসন সংখ্যার সমান যাত্রী বহনের সুযোগ দেওয়ায় সব আসন ভর্তি করেই চলবে ট্রেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে কওমি মাদ্রাসায় ১০ বছরের শিশুকে কয়েক দফা বলাৎকার

এর আগে ট্রেন চলাচলের সিদ্ধান্ত ঘোষণা করে সবাইকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে রেল কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা দেখা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে লকডাউনের কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্যসব যাত্রীবাহী গণপরিবহনের মত ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। ঈদ ঘিরে ১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করা হলে রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালু করে।

এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হলে ট্রেনও থেমে যায়। ১৯ দিনের এই কঠোর লকডাউন আগামী মঙ্গলবার শেষ হচ্ছে। বুধবার থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।

সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, বিপণি বিতান ও দোকানপাট ‘স্বাস্থ্যবিধি মেনে’ চালু করা অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

একাত্তর/এসি

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর