কিশোরগঞ্জে কওমি মাদ্রাসায় শিশু ধর্ষন, অধ্যক্ষ গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৭:১৬ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে কওমি মাদ্রাসার অধ্যক্ষ এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (৮ আগস্ট) রাতে করিমগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকা থেকে ওই ইমামকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মাওলানা নূর মোহাম্মদ আজমী। তিনি স্থানীয় কওমি মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জামে মসজিদের ইমাম। 

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, ওই শিশু এক বছর ধরে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ফাতিমা নগর এলাকার অবস্থান করে দ্বীনই শিক্ষা গ্রহণ করে আসছিল। গত ১৭ জুলাই রাত ১১টার দিকে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আজমী ওই শিশুকে তার রুমে নিয়ে বলাৎকার করে। এর আগেও একাধিকবার তিনি ওই শিশুকে নির্যাতন করেন। এক পর্যায়ে শিশুটি গত ৪ আগস্ট মোবাইল ফোনে তার বাবাকে মাদ্রাসায় নিয়ে ধর্ষণের বিস্তারিত বিষয়টি জানায়। ক্ষুব্ধ হয়ে শিশুটির পিতা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পিতা করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের কাছে লিখিত অভিযোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের সত্যতা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে করিমগঞ্জ থানাকে নির্দেশ দেন। 

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১৭ মৃত্যু

ওসি আরও জানান, ভিকটিমের পিতা রবিবার রাতে করিমগঞ্জ থানায় এজাহার দিলে সেটিকে মামলা হিসেবে রুজু করা হয়। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

স্থানীয়রা মসজিদের ইমাম ও মাদ্রাসার অধ্যক্ষের এ ধরণের কর্মকাণ্ডের কঠোর শাস্তির দাবি ও অভিযোগ করে বলেন, এর আগেও তিনি এ ধরণের কাজ করলেও পার পেয়ে গেছেন। এ বিষয়টিও ধামাচাপা দিতেও অনেকে তৎপর ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ জানান, শিশু বলাৎকারের ঘটনায় জড়িত থাকায় উপজেলা জামে মসজিদের ইমামের পদ থেকে মাওলানা নূর মোহাম্মদ আজমীকে বহিষ্কার করা হয়েছে। 

একাত্তর/এসি

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর