মোংলা বন্দরে অ্যালার্ট-১ জারি, জেটিতে নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৬:১৩ পিএম

ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা বন্দরে নিজস্ব অ্যালার্ট-১ জারি করা হয়েছে। বন্দরটিতে নিরাপদে নোঙর করেছে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। 

বুধবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে বিএনএস শাপলা ও বিএনএস শৈবাল নামে জাহাজ দুটি নোঙর করে। এছাড়া বিএনএস প্রত্যাশা ও বিএনএস স্বাধীনতা নামে আরও দুটি যুদ্ধজাহাজ মোংলা নৌঘাঁটিতে নিরাপদে নোঙর করেছে। এই চারটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে মোংলায় আসে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান ভূঁইয়া বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা বন্দরে নিজস্ব অ্যালার্ট-১ জারি করা হয়েছে।

এছাড়া ঝড় মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে বুধবার দুপুরে এক সভায় এই প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় বন্দরে অবস্থানরত সকল প্রকার বাণিজ্যিক জাহাজসহ বন্দরের নিজস্ব নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বন্দরে অবস্থানরত সকল বাণিজ্যিক জাহাজের সার, কয়লা ও ক্লিংকারসহ বেশ কয়েক প্রকার পণ্য খালাস বোঝাই স্বাভাবিক রয়েছে।  ঘূর্ণিঝড় দানার 

এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলায় সকালে হালকা বাতাসসহ বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। 

আরবিএস
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর