পাঁচ আগস্ট পরবর্তী মামলায় সাংবাদিক নেতা গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর খাগড়াছড়িতে এক সাংবাদিক নেতার বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর থানা সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই সাংবাদিকের নাম প্রদীপ চৌধুরী। তিনি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকালের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

এছাড়া তিনি সুপ্রভাত বাংলাদেশের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের’ জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি।

স্থানীয়রা জানান, শহরের মিলনপুর এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রদীপ চৌধুরী। পথে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় আলাদা পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে চারটি মামলাই করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

তারা জানান, ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। এছাড়া চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায়ও তাকে আসামি করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে খাগড়াছড়ির আরও ছয় সাংবাদিককে।

এদিকে সাংবাদিক প্রদীপকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলার সিনিয়র সাংবাদিকরা। 

এক বিবৃতিতে অবিলম্বে তাকে মুক্তির দাবিসহ তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার অনুরোধ করা হয়েছে। 

১৯ অক্টোবর রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে কিংবা টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর