সাত কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, সায়েন্সল্যাব অবরোধ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০১:২৫ পিএম

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দেয়া তিন দিনের আলটিমেটাম শেষে ব্লকেড কর্মসূচিতে নেমেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সাড়ের ১২টা দিকে ঢাকা কলেজে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও সাধারণ মানুষকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’সহ নানান ধরনের স্লোগান দিচ্ছেন।

অন্যদিকে সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে সেশন জট, শিক্ষক সংকটসহ নানামুখী সমস্যায় বিঘ্ন ঘটছে তাদের পড়াশোনায়।

শিক্ষার্থীরা বলছেন, ২০১৭ সাল থেকে উন্নত শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় রাজধানীর সরকারি সাত কলেজকে। তবে সেই উন্নত শিক্ষার লক্ষ্যে নেয়া কোন পদক্ষেপই বাস্তবায়িত হয়নি। উল্টো শিক্ষক সংকট, সেশনজট পিছু ছাড়ছেনা তাদের।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও বৈষম্য নির্মূলে কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের তিন মূল দাবি হলো-

১) সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২) সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩) সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন; যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ হলো- সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

একাত্তর/আরএ
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
‎“অটিজম ও মানবতা- প্রতিটি জীবনেরই মূল্য আছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএমইউতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর