সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৪ এএম

সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সাবেক মন্ত্রী আব্দুস শহীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হন। তিনি ওই আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। 

একাত্তর/এসি
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর