নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙ্গামাটি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম

রাঙ্গামাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী ১ নভেম্বর থেকে জেলাটিতে পর্যটকদের আগমনের ওপর সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দ্বিধায় রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন বলে জানান তিনি।

এসময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর স্বত্বাধিকারী বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর্যটকদের বরণের প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে আসা পর্যটকদের আতিথেয়তায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এর আগে পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসকরা যুগপৎভাবে এক বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর পর্যন্ত এই তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত’ করেন।

এদিকে রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এখনও অশান্ত খাগড়াছড়ি জেলা। বুধবার খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত হয়েছেন। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি করেছে সংগঠনটি।

ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ি করে জানান, এর প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

আরবিএস
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় অবরুদ্ধ পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেনাবাহিনী...
পার্বত্য অঞ্চল সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের ডাকা সড়ক অবরোধ ও আতঙ্কের উত্তাপ ঠেলে সেনাবাহিনীর সার্বিক সহায়তায় অবরুদ্ধ পর্যটকদের প্রথম বহর নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছেছে। দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী...
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও...
সারাদেশে ফের উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে...
ইথিওপিয়ার সংঘাতকবলিত ওরোমিয়া অঞ্চলে গত এক সপ্তাহে দুটি পৃথক রক্তক্ষয়ী হামলায় অন্তত ৬০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। দেশটির ঐতিহ্যবাহী ‘ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চ’-এর পক্ষ থেকে সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর