লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে ২০ ছাত্রী হাসপাতালে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

বুধবার দুপুরে অসুস্থ শিক্ষার্থীদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা দেয়া হচ্ছিলো। টিকা দেয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথা ঘুরে পড়ে যান। এরপর একে একে ২০ ছাত্রীর বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের সদর হাসপাতালে ভর্তি করে। 

২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার এক হাজার ৬৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ১২ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে দেয়া হচ্ছে এই টিকা।

শিক্ষার্থীরা জানান, টিকা দেয়ার পর বমি বমি ভাব ছিলো। এসময় মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। 

আরবিএস
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর