টিএসসিতে হাসিনা-কাদেরদের প্রতীকী ফাঁসির মঞ্চ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের শাস্তির দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা সংগঠন’। 

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রতীকী মঞ্চটি তৈরি করা হয়।

এসময় ছাত্র আন্দোলনে সব অন্যায় ও অবিচারের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বেআইনি কাজের জন্য শাস্তির দাবি জানায় সংগঠনটি। 

‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার’ ব্যানারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থার দাবি জানান। 

এর আগে রোববার এক সাংবাদিক সম্মেলন এই প্রতীকী ফাঁসি ঘোষণা দেন ছাত্র পরিষদ সভাপতি।

একাত্তর/এসি
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর